জকিগঞ্জে মুক্তিযোদ্ধাদের পুস্পস্তবক অর্পন

Surma Times
1 Min Read

zakigonj pic 07.06.14জকিগঞ্জ প্রতিনিধিঃ বিনা প্রতিদ্ধন্দিতায় নির্বাচিত হয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে জকিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিনের নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করেছেন মুক্তিযোদ্ধারা। এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক কমান্ডার মোঃ ফজলুর রহমান, অর্থ কমান্ডার মোঃ জহির উদ্দিন চৌধুরী, দপ্তর কমান্ডার মোঃ হাসিম আলী, প্রচার কমান্ডার বিমল কুমার বর্মন, উপজেলা কমান্ডের নিপেন্দ্র চন্দ্র বিশ্বাস, জইন উদ্দিন, সামছুল হক চৌধুরী, আনোয়ার আহমদ, সাংবাদিক শ্রীকান্ত পাল, আল হাছিব তাপাদার ও সকল ইউনিয়ন কমান্ডারগন এবং মুক্তিযোদ্ধাবৃন্দ। এসময় সংক্ষিপ্ত এক স্মরন সভায় বক্তারা ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দুর্নীতি, সন্ত্রাস ও রাজাকারমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যাশা ব্যাক্ত করেন।।

Share This Article