রবিবার, 11 অক্টো. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
শীর্ষ সংবাদ

সিলেটে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান : ভোট ছিনতাইয়ের আশঙ্কা ১৯ দলের

Last updated: মার্চ 23, 2014 12:20 পূর্বাহ্ন
Published: মার্চ 23, 2014
Sylhet BNP
Sylhet BNP
SHARE

Sylhet BNPসুরমা টাইমস রিপোর্টঃ সিলেট সদর উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে পুলিশী অভিযান চলছে। শনিবার রাত ৮টা থেকে এ অভিযান শুরু হয়েছে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িতে অভিযান হয়েছে। তবে কেউ আটকের খবর পাওয়া যায়নি। উপজেলা পরিষদ নির্বাচনের আগের রাতে যৌথ বাহিনীর অভিযান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করেছে বলে দাবি করছেন বিএনপি নেতারা। যে কারনে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট ডাকাতি ও ফলাফল ছিনতাইর আশঙ্কা প্রকাশ করেছেন ১৯ দলীয় জোট নেতারা। শনিবার সংবাদ সম্মেলন করে তারা এই আশঙ্কা ব্যক্ত করেন। 
বিএনপি নেতারা জানান- শনিবার রাতে খাদিমপাড়া ইউনিয়ন বিএনপি নেতা সেলিম আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল ওয়াহিদ সোহেল, যুবদল নেতা মাছুম আহমদ, সিলেট সদর উপজেলা ছাত্রদলের সহ সভাপতি শামীমের টুকেরবাজারস্থ বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। তবে এসময় তারা বাড়িতে না থাকায় পুলিশ তাদের খোঁজে পায়নি।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা সহ সভাপতি আবদুল আহাদ খান জামাল জানান- যেসব নেতাকর্মী নির্বাচনে ১৯ দলীয় জোটের প্রার্থী শাহজামাল নূরুল হুদার পক্ষে কাজ করেছেন তাদের বাসা-বাড়িতে পুলিশ অভিযান চালাচ্ছে। কোন মামলা না থাকা সত্ত্বেও নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালানোর মাধ্যমে বোঝা যাচ্ছে সরকার প্রশাসনকে ব্যবহার করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করাতে চাইছে।
বিএনপি নেতা খন্দকার আবদুল মুক্তাদির জানান- নির্বাচনের আগের রাতে নেতাকর্মীদের বাড়িতে পুলিশ গিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে। এর মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ১৯ দলীয় জোটের প্রার্থীর পক্ষে গণজোয়ার দেখে পুলিশ দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে সরকার নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহ জানান- কয়েক দিন থেকে সিলেট সদর উপজেলায় নিয়মিত অভিযান চলছে। দাগি অপরাধীদের ধরতে এ অভিযান চলছে বলে জানান তিনি।
এদিকে সিলেট নগরীর আম্বরখানাস্থ একটি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাঁতী দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহজামাল নূরুল হুদাকে একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণার পর থেকে তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এতে ভীত হয়ে সরকার দল সমর্থক প্রার্থী ও প্রশাসন কারচুপির পাঁয়তারা করছে। ১৯ দলের পক্ষ থেকে উপজেলার ২২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে এসব কেন্দ্রে অবাধ ও নির্বিঘ্নে ভোটগ্রহণের পরিবেশ সৃষ্টি করতে জেলা রিটার্নিং অফিসারের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত নির্বাচন অফিস থেকে এব্যাপারে কোন উদ্যোগ নেয়া হয়নি। এতে বোঝা যাচ্ছে প্রশাসন আমাদের বিজয় সরকার দল সমর্থিত প্রার্থীর পক্ষে ছিনিয়ে নিতে তৎপর রয়েছে।
নির্বাচনের ফলাফল পরিবর্তন, ভোট ডাকাতি ও ব্যালট বাক্স ছিনতাইরোধে ভোটগ্রহণ শুরুর পর থেকে গণনা শেষে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত জোটের নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা ও শিল্পপতি খন্দকার আবদুল মুক্তাদির।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি - Surma Times Archive
শীর্ষ সংবাদ

সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি

মে 24, 2026
সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন - Surma Times Archive
শীর্ষ সংবাদ

সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন

ডিসেম্বর 21, 2023
যুক্তরাষ্ট্রে খুন হওয়া বাংলাদেশি দম্পতির ছেলে গ্রেপ্তার - Surma Times Archive
প্রবাস বাংলাশীর্ষ সংবাদ

যুক্তরাষ্ট্রে খুন হওয়া বাংলাদেশি দম্পতির ছেলে গ্রেপ্তার

এপ্রিল 29, 2016
কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৪ জন নিহত - Surma Times Archive
প্রবাস বাংলাশীর্ষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৪ জন নিহত

এপ্রিল 26, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?